তৃণমূলের ছাতার তলায় আসতে চলেছে উত্তরের তিন জেলার প্রায় ১০,০০০হাজার বৌদ্ধ ধর্মালম্বীরা
দি নিউজ লায়ন ; উত্তরবঙ্গের বৌদ্ধদের সমর্থন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।শনিবার তৃণমূলের ছাতার তলায় আসতে চলেছে উত্তরের তিন জেলার ৮০০০-১০,০০০হাজার বৌদ্ধ ধর্মালম্বীরা। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে জানান তৃনমূল উদ্বাস্তু সেলের সভাপতি মুকুল বৈরাগ্য। তিনি বলেন আলিপুরদুয়ার,কোচবিহার, দার্জিলিং জেলার বৌদ্ধ ধর্মালম্বীরা লোকসভায় নির্বাচনে বিজেপির ঝুলিতে নিজেদের সমর্থন দিয়েছিল।
হিন্দুত্ববাদকে সংরক্ষনের ভুল বার্তা দিয়েছিল বিজেপি সেসময় তাদের। কিন্তু হিন্দু ধর্মকে বিজেপিকে সংরক্ষনের করতে হবে এমন দুংসময় বাংলায় আসেনি। তাই আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। শনিবার শিলিগুড়ি মহানন্দা সেতু থেকে পদযাত্রা করে শিলিগুড়ি বাঘাযতিন ময়দানে এসে তৃনমূলের ঝান্ডা হাতে তুলে নেবেন তারা।
তৃনমূল উদ্বাস্তু সেলের সভাপতি মুকুল বৈরাগ্য জানান মোট ১০০০গাড়ি আসবে উত্তরের তিন জেলা থেকে,এদিন রাজ্যের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর্যটন মন্ত্রী গৌতম দেব ও বিনয় কৃষ্ণ বর্মন উপস্থিত থাকবেন। তাদের হাত থেকেই দলীয় পতাকা তুলে নেবে বৌদ্ধধর্মাবলম্বী অসংখ্য মানুষ।

Post a Comment